স্টাফ রিপোর্টার : জেলার আটঘরিয়া উপজেলার আতাইকুলা থানার কেশবপুর থেকে বালুঘাটা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ এলাকাবাসীর। তাদের দাবি সংশ্লিষ্ট ঠিকাদার অফিসের ছত্রছায়ায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে। তারা বলেন এখানে রাবিশ, পোড়া ও নিম্নমানের ভাঙা ইট ব্যবহার করে দুর্নীতি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসীর অভিযোগ জামায়াতের অনুসারী এলজিইডির উপজেলা প্রকৌশলী এবং জামায়াত নেতা ও কথিত সাংবাদিক পরিচয়ে পরিচিত সিরাজুল ইসলাম– যোগসাজশে এ অনিয়ম করছেন। বিগত পতিত আওয়ামীলীগের আমলেও তিনি গোপনে নানাভাবে ঠিকাদারী কাজের সুবিধা গ্রহন করেছেন বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক আটঘরিয়ার কয়েকজন গণমাধ্যকর্মী। এখন শোনা যাচ্ছে তিনি পাবনা পৌরসভার ১৪ নং ওয়ার্ডে জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী। বিএনপির নেতাকর্মীদের সাথে তার সখ্যতাও রয়েছে বলে জানা গেছে। তোফাজ্জল হোসেন নামের এক স্থানীয় বলেন, এই রাস্তা হাত দিলেই ভেঙে যাচ্ছে। সরকারি টাকা নষ্ট হচ্ছে, অথচ উন্নয়ন নেই। নিম্নমানের খোয়া ও নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। উন্নয়ন কাজের নামে এটা এক ধরনের প্রহসন। আরেকজন সিদ্দিক হোসেন অভিযোগ করে বলেন, প্রতিবাদ করলেই উপরের লোকদের ভয় দেখিয়ে চুপ করানো হয়। মাওলানা মাসুদুর রহমান বলেন, সিরাজুল আগেও নিম্নমানের মালামাল ব্যবহার করেছে। এবারও একই অবস্থা। উপজেলা প্রকৌশলী আর ঠিকাদারের যোগসাজশ ছাড়া এটা সম্ভব নয়। স্থানীয়দের মতে, উপজেলা প্রকৌশলীর ছত্রছায়ায় এমন কাজ হচ্ছে, জনগনের কথা বিবেচনায় এনে এটা প্রশাসনের দেখা উচিত। ঠিকাদার সিরাজুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি সংবাদটি প্রকাশ না করতে অনুরোধ জানান এবং দেখা করার কথা বলেন। প্রশাসনের এ বিষয়ে কি উদ্যোগ জানতে চাইলে অভিযোগের বিষয়ে উপজেলা প্রকৌশলী বাকিবিল্লাহকে একাধিকবার ফোন করা হলেও তিনি মন্তব্য এড়িয়ে যান। সড়কটি জেলা অফিসের উর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন ও এলাকাবাসীর সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

