সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ ইলিশের চলতি প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাবনার সুজানগরে পদ্মা নদী থেকে অবাধে ইলিশ মাছ শিকার করা হচ্ছে। ইলিশ শিকার বন্ধে মাঝে মধ্যে সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেরা মৎস্য বিভাগ পদ্মা নদীতে অভিযান চালালেও তাতে কোন কাজ হচ্ছেনা। প্রতিদিন শত শত মৎস্যজীবী পদ্মার নদীর চরভবানীপুর, চরসুজানগর, নিশ্চিন্তপুর, সাতবাড়ীয়া, শ্যামনগর, ভাটপাড়া, গুপিনপুর, মাছপাড়া, মালিফা, মালফিয়া, মহব্বতপুর, কামারহাট, গোয়ারিয়া, নাজিরগঞ্জ এবং হাসামপুরসহ অর্ধশত পয়েন্ট থেকে শত শত মণ ইলিশ শিকার করছে। পদ্মাপাড়ের শ্যামনগর গ্রামের শামমসুল ইসলাম বলেন, প্রতিদিন ৪/৫‘শ মৎস্যজীবী দিনে এবং রাতে পদ্মার নদীর ওই সকল পয়েন্ট থেকে শত শত মণ মা ইলিশ ও জাটকা শিকার করছে। অবৈধভাবে শিকার করা এসব ইলিশ তারা প্রকাশ্যে স্থানীয় হাট-বাজারের পাশাপাশি গ্রাম-গঞ্জে ফেরি করে বিক্রি করছে। প্রতি কেজি ইলিশ আকার ভেদে ৫‘শ থেকে ১৫‘শ টাকা দরে বিক্রি করা হচ্ছে। উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বলেন চলতি প্রজনন মৌসুমে ইলিশ শিকার বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষে স্থানীয় মৎস্যজীবীদের সাথে অনেক সভা-সমাবেশ করা হয়েছে। তাছাড়া প্রতিদিনই পদ্মা নদীতে অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার করায় মৎস্যজীবীদের জেল-জরিমানা করা হচ্ছে। কিন্তু তারপরও অসাধু মৎস্যজীবীরা সুযোগ বুঝে নদী থেকে ইলিশ মাছ শিকার করছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

