সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-২আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আফজাল হোসেন কাশেমী গণসংযোগ করেছেন। গতকাল মঙ্গলবার দিনভর সুজানগর পৌর বাজারসহ আশপাশের এলাকায় তিনি ওই গণসংযোগ করেন। গণসংযোগকালে মাওলানা আফজাল হোসেন কাশেমী পৌর বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণের সাথে কুশলাদি বিনিয়ম করার পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাত পাখা মার্কায় ভোট প্রার্থনা করেন। গণসংযোগে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা (পূর্ব) শাখার সভাপতি মাওলানা সুলাইমান জাহাঙ্গীর, সুজানগর উপজেলা শাখার সভাপতি মোঃ ইউনুস আলী হেলাল, সাধারণ সম্পাদক মাওলানা বরকত উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক ও সুজানগর পৌর শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম রাসেল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

