স্টাফ রিপোর্টার : আগামী ১৭ অক্টোবর কালজয়ী সাধক পুরুষ লালন শাহের তিরোধান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে পাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা। গতকাল বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মনিরুজ্জামান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাংবাদিক ড. নরেশ মধু, অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ^াস, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ^াস রানা, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি রাজিউর রহমান রুমী, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, দৈনিক যায়যায়দিন এর জেলা প্রতিনিধি ইঞ্জি: সোহেল রানা বিপ্লব, জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক আখতার উজ জামান, ইমাম গাযযালী স্কুলের প্রধান শিক্ষক সুরাইয়া সুলতানাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় জানানো হয় নানা আয়োজনে এবার পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হবে লালন শাহের মৃত্যু দিবস।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

