আটঘরিয়া প্রতিনিধি : ছেলেকে মোটরসাইকেল কিনে না দেওয়ায় পিতার প্রতি অভিমানে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে রিয়াদ হোসেন (১৬) নামক এক স্কুল ছাত্র। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে আটঘরিয়ার ষাটগাছা গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল মমিন। নিহতদের পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের প্রবাসী নজর আলী ছেলে একদন্ত উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী রিয়াদ হোসেন তার বাবা মার কাছে মাঝে মধ্যে মোটর সাইকেল দাবি করেন। তার পিতা মাতা মোটরসাইকেল কিনে দিতে অপারগতা প্রকাশ করলে ছেলে রিয়াদের মনে ক্ষোভ সৃষ্টি হয়। এঘটনার দিন বাড়ির পাশে প্রতিবেশী একজন মারা গেলে সবাই তাকে দেখতে যায়। এসুযোগে রিয়াদ হোসেন বাড়ির উঠানে গাছের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। তবে পরিবেশীরা জানান, রিয়াদ হোসেন মোবাইলে প্রতি বেশি আসক্ত ছিল। ঘরের দরজা দিয়ে সারা দিন মোবাইলে গেম খেলতো। মোবাইল কেড়ে নিলে মাঝে মধ্যে বাবা মার কাছে মোটরসাইকেল সাইকেল কিনে চাইতো। এরই কারনে রিয়াদ সকালে আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। তারা আরও জানান, রিয়াদের মা মোবাইল ফোন কেড়ে নেওয়ার কারণে গতকাল সকালে বাড়ির পাশে এক প্রতিবেশী মারা গেছে তাকে দেখতে যায় বাড়ীর সবাই। এই সুযোগে রিয়াদ মনে ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
