পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ‘তাঁবু হস্তান্তর অনুষ্ঠান-২০২৫’ সম্পন্ন হয়েছে। বিশ^বিদ্যালয়ের এক্সাম হল ভবনে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান, পাবনা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য মনিরুল ইসলাম এবং ইউনিট কর্মকর্তা মাহমুদা মুন্সী। পাবিপ্রবি’র রোভার স্কাউট গ্রুপকে পাবনা রেড ক্রিসেন্ট ইউনিট থেকে তাঁবু প্রদান করে এবং বিশ^বিদ্যালয় থেকে প্রজেক্টর প্রদান করা হয়। আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদুল হক, পাবিপ্রবি’র রোভার স্কাউট লিডার অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ্সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবিপ্রবি’র রোভার স্কাউটের সম্পাদক ড. জিন্নাত রেহানা। উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল বলেন, আমাদের রোভাররা বেশ ভালো কাজ করছেন এবং তারা ভালো লাগার জায়গা থেকেই কাজগুলো করছেন। তোমাদের দায়িত্ব অনেক, সেগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। স্কাউটিংয়ের মতো এক্সট্রা কারিকুলার কাজকে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোও অনেক গুরুত্ব দিয়ে থাকে। এই দক্ষতাগুলো একসময় ক্যারিয়ার গঠনে কাজে লাগবে। তোমরা সততা (ইন্টেগ্রিটি) দিয়ে কাজ করবে। আমরা সবাই মিলে বিশ^বিদ্যালয়কে একটা অবস্থানে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি। উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ‘আমাদের রোভাররা অক্লান্ত পরিশ্রম করছেন। রোভার স্কাউটের মাধ্যমে নিজেকে গড়ে তোলা ও সমাজকে সেবা প্রদান করতে হবে। নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে বিশ^বিদ্যালয়ের সুনাম বয়ে আনতে হবে। দেশের সেবার জন্য আরও বেশি করে ভালো কাজ করা এবং তোমাদের মধ্যে সততা থাকতে হবে। তিনি রোভারদের সকল সুযোগ-সুবিধার বিষয়ে আশ^াস প্রদান করেন। (জনসংযোগ দপ্তর,পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

