পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (পাবিপ্রবি) ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন মো. ফাহিম নামের এক শিক্ষার্থী। তিনি রসায়ন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় ট্রাকচালকের বিরুদ্ধে মামলা করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। সোমবার রাত সাড়ে সাতটার দিকে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের উত্তর পাশে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ^বিদ্যালয়ের খেলার মাঠে মাটি ফেলতে থাকা ট্রাকটি হঠাৎ সামনের দিকে ধাক্কা দিলে ফাহিম বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাত পান। পরে সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যান। ট্রাকের হেল্পার জাকের বলেন, আমরা ট্রাক খালি করে মাঠ থেকে গাড়ি বের করছিলাম। তখনই দুর্ঘটনাটি ঘটে। পরে শিক্ষার্থীরা আমাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে, তবে চালক পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে উপস্থিত হন বিশ^বিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদুল হক এবং রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। পরবর্তীতে তাকে সেন্ট্রাল হাসপাতালে এক্সরে করানো হলে তার মেরুদন্ডে হালকা ফাটল শনাক্ত হয়। বর্তমানে তিনি পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন। রাতে আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে যান বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুল আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান। পরে বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্মসহ রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা থানায় গিয়ে মামলার করেন। প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, ক্যাম্পাসের ভেতরে এমন দুর্ঘটনা ঘটায় আমরা গভীরভাবে মর্মাহত। আহত শিক্ষার্থীর বিষয়ে আমরা নিয়মিত খোঁজ রাখছি। বর্তমানে ফাহিম ভালো আছে। আমরা রাতের বেলায় কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি এবং বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আশা করছি, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, বিশ^বিদ্যালয়ের প্রক্টর স্যার ফোন করলে আমরা ঘটনাস্থলে যাই। পরিস্থিতি দেখে আটক হওয়া হেল্পারকে আমাদের হেফাজতে নেই। পরে বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

