জয়নুল আবেদীন রানা : সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে ফুলবাগান মোড়ের ক্রিসেন্ট হাসপাতালের সামনে খান মার্কেট, ফুড প্যালেস বিরিয়ানি হাউজে গতকাল ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও সৌভাগ্যক্রমে কোন প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে পুরো মার্কেট এলাকা। মার্কেট মালিক টিটুল খান সাংবাদিকদের জানান, আমি যতোটুকু জানতে পেরেছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে, মোট তিনটি দোকানে মোট ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে। সবেচেয় বেশি ক্ষতি হয়েছে ফুড প্যালেস বিরিয়ানি হাউজে প্রায় ২৪ লাখ টাকা, সিলভারের দোকানে প্রায় ৫ লাখ টাকা , ও ব্যাটারির দোকানে প্রায় ১ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। কাশিনাথপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান ঘটনার তদন্ত চলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সংযোগের ত্রুটিতেই এই দুর্ঘটনা ঘটেছে। মালিক পক্ষের সাথে কথা বলে জানতে পারি প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে দোকান মালিকদের।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

