স্টাফ রিপোর্টার : দাঁড়িয়ে থাকা নসিমন গাড়িকে ধাক্কা দিয়ে প্রাণ হারালেন শাওন আহমেদ (১৮) নামে এক কলেজ ছাত্র। সোমবার সন্ধ্যা সাতটার দিকে ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শাওন ওই গ্রামের সাবেক সেনা সদস্য রঞ্জু মোল্লার ছেলে এবং বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, পূজার ছুটি উপলক্ষে শাওন বাড়িতে আসে। বাড়িতে এসে সে নিয়মিত মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। তবে সে বেপরোয়া গতিতে সবসময়ই মোটরসাইকেল চালায় বলে অভিযোগ এলাকাবাসীর। এই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় শাওন দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ভবানীপুর গ্রাম থেকে ভাঙ্গুড়া বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভবানীপুর দক্ষিণপাড়া পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা একটি নসিমন গাড়িকে সজোরে ধাক্কা মারে। এতে শাওন মারাত্মক আহত হন। তবে সৌভাগ্য ক্রমে তার পিছনে থাকা মোটরসাইকেলের আরেক যাত্রী একটি খড়ের পালার উপর গিয়ে পড়ে অক্ষত থাকেন। এরপর শাওনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে পাবনা স্থানান্তর করেন। পাবনা নেওয়ার পথে শাওন মারা যায়। ভাঙ্গুড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের গতি অত্যন্ত বেশি থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এতে অকালে হারিয়ে গেল একটি প্রাণ। তাই সকলের উচিত মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণে রেখে চালানো।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
