জয়নুল আবেদীন রানা : ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবিতে সাঁথিয়া পৌর সদরের ইসলামী ব্যাংকের সামনের রাস্তায় গতকাল সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন চলাকালে মাওলানা আব্দুল মালেক এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরের বিশেষ অঞ্চলের লোকদের অবৈধ নিয়োগ বাতিল করে অনতিবিলম্বে মেধাভিত্তিক নিয়োগ দিতে হবে। এস আলম গ্রুপ কর্তৃক বিদেশে পাচারকৃত টাকা দেশে ফেরত আনতে হবে। মানববন্ধনে বক্তব্য দেন গ্রাহক ডক্টর আব্দুল্লাহ, নজরুল ইসলাম, কামাল পাশা, হাসান আলী ও আব্দুস সালাম। বিপুল সংখ্যক গ্রাহক এই মানববন্ধনে অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

