নিজস্ব প্রতিনিধি : হেযবুত তওহীদের উদ্যোগে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে পাবনা শহরের রিভারভিউ রিসোর্টের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাবনা জেলা হেযবুত তওহীদের সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মিলন। তিনি বলেন, বর্তমান বিশে^ কোনো মতবাদ বা ব্যবস্থা মানবজাতির জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। আজ পৃথিবীতে গভীর সংকট বিরাজ করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। আজ অবধি কোনো রাষ্ট্রব্যবস্থা নাগরিকদের নিরাপত্তা, ন্যায়বিচার, মানবাধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে না পারলে সেই রাষ্ট্রব্যবস্থা ব্যর্থ। তাই একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমের শান্তিপূর্ণ ভূমিকা অপরিসীম। সভায় বিশেষ অতিথি ছিলেন হেযবুত তওহীদের রাজশাহী অঞ্চলের আমির আশেক মাহমুদ, বিভাগীয় গণমাধ্যম বিষয়ক সম্পাদক জাহিদ মাহমুদ। অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের সঠিক ইতিহাস ও সত্য ঘটনা প্রচারের মাধ্যমে জনগণকে সঠিক দিকনির্দেশনা দেওয়া সম্ভব। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মতবিনিময় সভার আলোচনা পর্বে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা নিজেদের মতামত তুলে ধরেন। তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত প্রয়োজন। গোলটেবিল বৈঠকে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

