স্টাফ রিপোর্টার : চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লার মরহুম দেওয়ান আফজাল হোসেনের মেজো ছেলে ভ্যাটেরিনারি ব্যবসায়ী ও সঙ্গীত শিল্পী জাহেদুল ইসলাম জাহেদ গতকাল রোববার সকাল ৯ টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পারিবারিক সুত্র জানায়, হার্টের সমস্যায় ঢাকায় স্পেশালাইজ হসপিটালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান। তার বয়স হয়েছিলো ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে রেখে গেছেন। গতকালই রাত সাড়ে ৯ টায় আফ্রাতপাড়া জামে মসজিদে মরহুমের জানাযা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে চাটমোহর ভ্যাটেরিনারি অ্যাসোসিয়েশন, চাটমোহর প্রেসক্লাব, দৈনিক চলনবিল পরিবার তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

