স্টাফ রিপোর্টার : কৃẲচূড়া যুব সংঘ ও পাবনা কমিউনিটি উদ্যোক্তার আয়োজনে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম স্বাধীনতা চত্বরে চলমান উদ্যোক্তা মেলা জমে উঠেছে। প্রতিদিনই বাড়ছে মানুষের উপস্থিতি। যদিও গতকাল বৃষ্টির কারনে জমেনি মেলা। তবে উদ্বোধনের পর থেকেই সেখানে মানুষের উপস্থিতি উল্লেখ করবার মতো। প্রায় ৫০ টি ষ্টল নিয়ে সেখানে অংশ নিয়েছেন পাবনাসহ নানা জেলার উদ্যোক্তারা। প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। গান ও নৃত্যে শিল্পীরা মুগ্ধ করছেন দর্শক শ্রোতাদের। পোশাক, বাবুই পাখির বাসাসহ ঘর সাজানোর সামগ্রী, কসমেটিকস, নকঁশি কাথা, ক্যাকটাসসহ নানা জাতের নয়নকাড়া ফুলের গাছ, থ্রি পিস ও শাড়ি, আছে কফিশপ। মেলার সার্বিক তত্বাবধায়ন করছেন মেলা কমিটির আহবায়ক এস মুস্তাকিম সবুজ ও সদস্য সচিব এস কে সাগর। কৃẲচূড়া যুব সংঘের সভাপতি ফারহানা রহমান ও পাবনা কমিউনিটি উদ্যোক্তার সভাপতি শিশির ইসলাম সকলকে মেলা চত্বরে আমন্ত্রণ জানিয়েছেন। তারা জানান, আগামী ১৩ অক্টোবর পর্যন্ত এই মেলা চলবে। নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে ও যুব সমাজকে সামাজিক অবক্ষয় থেকে মুক্ত রাখতে এ ধরনের উদ্যোগ সকলকে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

