স্টাফ রিপোর্টার : ২ দিনে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে পাবনায়। এর মাঝে ঈশ^রদীতে এক অজ্ঞাত কিশোরী (১৫), এক শিশু আব্দুল আলিম পিয়ারুল লাল (৬) এবং সদরের খয়েরসুতিতে আহাদ আলী (১৮) নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে ঈশ্বরদী ইপিজেড সড়কের দাসপাড়া এলাকায় এবং সকাল ৯টার দিকে পাবনা-পাকশী মহাসড়কের বাঁশেরবাদায় দুর্ঘটনা ঘটে। নিহত শিশু লাল হোসেন সাঁড়া ইউনিয়নের তালতলা মৌলভী পাড়ার মিলন হোসেনের ছেলে। নিহত কিশোরীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে পাবনা-পাকশী মহাসড়কে একটি অটোবাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় ওই অজ্ঞাত কিশোরী। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ^রদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একইদিন সকাল ১১টার দিকে ইপিজেড সড়কের বাঘইল দাসপাড়া মন্দিরের সামনে রাস্তা পার হচ্ছিল শিশু লাল হোসেন। এ সময় একটি দ্রুততগামী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঈশ^রদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহত কিশোরীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। শিশুকে চাপা দেওয়া ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। অপরদিকে গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে পাবনা সদর উপজেলার খয়েরসূতীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহাদ আলী (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আরেকজন আহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত আহাদ আলী ঘটনাস্থলেই মারা যান। আহত আরেকজনকেও উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে মোটরসাইকেলটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
