ভাঙ্গুড়া প্রতিনিধি : জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘন্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সোমবার ভোর চারটার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ দুইটি বগি লাইনচ্যুত হয়। পরে ইশ^রদী থেকে রেলওয়ের রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছে দুই ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে সকাল সোয়া দশটার দিকে লাইন ক্লিয়ার করে। এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী ( লোকো) ময়েন উদ্দিন সরদারকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রবিবার রাত সাড়ে ১১ টায় ঢাকা থেকে রওনা দেয়। পথিমধ্যে ভোর চারটার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। তবে এঘটনায় কোন হাতাহতের ঘটনা ঘটেনি। এর প্রায় চার ঘন্টা পর সকাল আটটা থেকে ট্রেনের বগির উদ্ধার কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। ২ ঘন্টা ধরে চলে এই উদ্ধার কাজ। এরপর সকাল সোয়া দশটা থেকে ট্রেন চলাচল শুরু হয়। এতে বিভিন্ন প্লাটফর্মে আটকে থাকা সিল্ক সিটি এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস সহ ছয়টি ট্রেন যাত্রা শুরু করে। প্রত্যক্ষদর্শী ভাঙ্গুড়া বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের ভোগান্তি হয়েছে। ট্রেনে পূজার ছুটিতে বাড়ির উদ্দেশ্যে যাওয়া অসংখ্য যাত্রী ছিল বলে তিনি জানান। ভাঙ্গুড়া বরাল ব্রীজ রেল স্টেশনের বুকিং সহকারী শফিউল ইসলাম বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় ৬ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে উদ্ধার কাজ শেষ হলে সকাল দশটার পরে ট্রেন চলাচল শুরু করে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ভোর চারটার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে তিন ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ আছে । পুলিশ যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

