স্টাফ রিপোর্টার : বিশ^ হার্ট দিবস উপলক্ষে জনসচেতনতামূলক র্যালী, ওষুধ বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে শহরে র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেবামূলক সংগঠন হার্টবিট এর পক্ষ থেকে প্রায় ৪০ হাজার টাকার ওষুধ ২৫০ শয্যা পাবনা জেনারেল হাসপাতালে হস্তান্তর করা হয়। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল ইসলাম এর হাতে ওষুধ গুলো তুলে দেন হার্টবিটের প্রধান কার্ডিওলজিস্ট ডা. শাহরিয়ার কবির। পরে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি থাকা রোগীদের হাতে খাবার ও ফুল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. শাহরিয়ার কবির। অনুষ্ঠানে প্রফেসর ডা. শাফিকুল হাসান, কুতুব উদ্দিন আউয়াল, মনিরুজ্জামান মনির, ডা. আইনুল হক, সানোয়ার নেওয়াজ খান, নাজমুল হক, হাসপাতালের আরএমও ডা. জাহিদুল ইসলাম, কার্ডিওলজি ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম ও পলি বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

