স্টাফ রিপোর্টার : সুবিধার বাহিরে থাকা ১৫ টি অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণ করেছেন শহীদ ডা. ফজলে রাব্বী ফাউন্ডেশন। এ সময় টয়লেটের প্রয়োজনীয় উপকরণ বালতি,বদনা, মগ ও সাবান বিতরণ করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)এর সহযোগীতায় তারা গতকাল সকাল সাড়ে দশটায় পাবনার আটঘরিয়া উপজেলাতে এ কর্মসূচী পালন করেন। অনুষ্ঠানে অসহায় পরিবারের মধ্যে ৫ টি আদিবাসী পরিবার ও ১০ টি সাধারণ দরিদ্র পরিবারের সদস্যদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ও উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম। তিনি বলেন শহীদ ডা. ফজলে রাব্বীর নাম এ দেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে শ্রদ্ধার সাথে জড়িত রয়েছে। পাবনাতে তার বাড়ি হওয়ার সুবাদে এখানে এই গর্বিত সন্তানের নামে গড়ে ওঠা ফাউন্ডেশন জনকল্যানে কাজ করে চলেছে। তাদের মানবকল্যাণী যে কোন কার্যক্রমের সাথে উপজেলা প্রশাসন পাশে থাকবে। আটঘরিয়া উপজেলাতে অত্র ফাউন্ডেশনের কার্যক্রম বেশি বেশি করারো তিনি তাগিত দেন। ফাউন্ডেশনের সহ-সভাপতি ও আটঘরিয়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক শরিফুল আলম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা. নাজমুল হোসাইন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপসহকারী প্রকৌশলী ইকরামুল বারী, পৌর বি,এন,পির সভাপতি আজহার আলী খান, পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরহাদ হোসেন চঞ্চল, উপকারভোগীদের মধ্যে রশিদা বেগম ও মোনোসা সিং। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন শহীদ ডাঃ ফজলে রাব্বী ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ফজলে শাহারান বিপু। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন তাইমুম হাবিব তন্ময়। সকলেই বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও শহীদ ডাঃ ফজলে রাব্বী ফাউন্ডেশনের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। স্থানীয় সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

