স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হরিজন সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে রোটারী ক্লাব অব রূপকথা পাবনা। গতকাল সন্ধ্যায় পৌর এলাকার দক্ষিন রামচন্দ্রপুর হরিজন কলোনীর শ্রী শ্রী বারোয়ারী মায়া মন্দির ও শ্রী শ্রী মঙ্গলাময়ী বাড়োয়ারী মন্দির এবং যুগীপাড়ার শ্রী শ্রী সিদ্ধেশরী মন্দিরের প্রতিনিধিদের হাতে এই নগদ অর্থ তুলে দেওয়া হয়। রূপকথা ভবনের ক্লাব রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারী ক্লাব অব রূপকথার চার্টার প্রেসিডেন্ট ও ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. সোহানী হোসেন। বিশেষ অতিথি ছিলেন পিপি ডা. ক্যাপ্টেন সরোয়ার জাহান ফয়েজ, পিপি ফয়সাল মোর্শেদ টিটু, পিপি অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, পিপি তালেবুর রহমান, পিপি ফারুক হোসেন, রোটারিয়ান আশরাফুল আলম খান মিলন, রোটারিয়ান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ ও রোটারিয়ান প্রফেসর ডা. ইফতেখার মাহমুদ। প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন রোটারিয়ান কে এম মতিউর রহমান হেলাল। অনুষ্ঠানে আনন্দ ও উৎসবমূখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হবে বলে আশা প্রকাশ করা হয়। জনকল্যাণে রোটারী ক্লাব অব রূপকথা বিগত দিনের মতোই কাজ করে যাবে বলেও উল্লেখ করা হয় অনুষ্ঠানে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

