স্টাফ রিপোর্টার : আটঘরিয়ার সুজাপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী বার্ধ্যক্যজনিত কারণে মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি——রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার সকাল ১০ টায় সুজাপুর বেলদহ গোরস্থানে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধ্ াসংসদের আহবায়ক আব্দুল মোত্তালিব, সদস্য সচিব মকবুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহরুল হকসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে আটঘরিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রাঙা গভীর শোক প্রকাশ করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
