ভাঙ্গুড়া প্রতিনিধি : জেলার ভাঙ্গুড়ায় টাইফয়েড ভ্যাকসিন নিবন্ধনে নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া টাকা ফেরত দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিদ্যালয়ের শ্রেণিক শিক্ষকরা শিক্ষার্থীদের কাছে এই টাকা ফেরত দেয়। এর আগে গত সোমবার “টিকা নিবন্ধনে অর্থ আদায়ের অভিযোগ” শিরোনামে গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পালের নজরে আসলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে বিদ্যালয়ের শিক্ষকরা টাকা ফেরত দেয়। উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ অমান্য করে টাইফয়েড ভ্যাকসিন নিবন্ধনে উপজেলার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষার্থীর কাছ থেকে ২০ টাকা করে নেয় শ্রেণী শিক্ষকরা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
