নিজস্ব প্রতিনিধি : জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের কমিটি গঠন উপলক্ষে পদ প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা বিএনপির কার্যালয়ে এ সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়াল, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ন সম্পাদক রাজিব আহমেদ, মোকছেদুর মোমিন মিথুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স প্রমুখ। সভায় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সহ সাধারন সম্পাদক মাহবুব ইসলাম তরুন, রেজওয়ান হোসেন হৃদয়, দপ্তর সম্পাদক সংগ্রাম তালুকদার, এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারন সম্পাদক ইমরুল কায়েস কাব্য প্রমূখ বক্তব্য দেন। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের টিম ১২ (পাবনা-কুষ্টিয়া-মেহেরপুর) এর নেতৃবৃন্দের সাথে অন্তর্ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের লক্ষ্যে পদ প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

