স্টাফ রিপোর্টার : ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল, এ সময় একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়কের দিক নির্দেশনায় আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা বিশ মিনিটের দিকে র্যাব সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বরে পাঁকা রাস্তায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। সেখান থেকে উল্লেখিত পরিমার গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেন তারা। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও কেনা বেঁচার কাজে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান, ২টি মোবাইল ফোন এবং নগদ ১৩ শ টাকা জব্দ করা হয়। ধৃতরা হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার দূর্গাপুর এলাকার মৃত জানে আলমের ছেলে আলী নেওয়াজ খোকন (৫৬) এবং নারায়ণগঞ্জ জেলার সদর থানার ধর্মগঞ্জ এলাকার মৃত নিতাই চন্দ্র মন্ডলের ছেলে রিপন চন্দ্র মন্ডল (৫০)। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
