ভাঙ্গুড়া প্রতিনিধি : ভাঙ্গুড়ায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোতালেব হোসেনের চাঁদাবাজিতে অতিষ্ট হয়ে পড়েছে ভাঙ্গুড়া বাজারের ব্যবসায়ীরা। মঙ্গলবার ভাঙ্গুড়া বাজার বণিক সমিতির উদ্যোগে মোতালেব হোসেনের চাঁদাবাজি বন্ধে ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শতধিক ব্যবসায়ী মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে। শহরের বকুলতলা চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে সভাপতিত্ব করেন বণিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা সদস্য হাফিজ উদ্দিন বাহার। মানববন্ধনে বিএনপি’র তৃণমূল পর্যায়ের কিছু নেতাকর্মীও অংশ নেয়। ব্যবসায়ীরা মানববন্ধনে বলেন, ৫ আগস্টের পর থেকে মোতলেব হোসেন চাঁদাবাজি শুরু করেন। কিন্তু তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। এতে ক্রমেই তিনি বেপরোয়া চাঁদাবাজি শুরু করেন। কাউকে তোয়াক্কা না করে তিনি উপজেলার ধনাঢ্য ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলেন। এর ধারাবাহিকতায় দুই সপ্তাহ আগে মোতালেব হোসেন বণিক সমিতির উপদেষ্টা ও ধনাঢ্য ব্যবসায়ী কে এম হানিফ বাবলুর কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন। হানিফ বাবলু ইটভাটা, চালকল ও রেন্ট কারের মালিক। চাঁদা না দেওয়ায় হানিফ বাবলুর মালিকানাধীন মাইক্রোবাস সড়কে চলাচল বন্ধ করে দেন ওই বিএনপি নেতা। পাশাপাশি হানিফ বাবলুকে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করেন হানিফ বাবলু। এই ঘটনায় হানিফ বাবলু থানায় সাধারণ ডায়েরি করেন। এদিকে এর আগেও মোতালেব হোসেনের বিরুদ্ধে শহরের কালীবাড়ী মহল্লার এক নারী চাঁদাবাজির অভিযোগে থানায় জিডি করেন। এছাড়া মোতালেব হোসেনের লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ছয় মাস আগে আইন-শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। মানববন্ধনে আরো বক্তব্য দেন বণিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা হাফিজ উদ্দিন বাহার, সহ-সভাপতি সাইফুল ইসলাম, কোষাধক্ষ্য মাসুম হোসেন, পরিচালক আলহাজ্ব আবু বক্কার, আব্দুল জলিল, আশরাফ আলী, মোঃ সেলিম, আব্দুল মতিন সহ ব্যবসায়ীরা। বক্তারা মোতালেব হোসেনকে দ্রুত গ্রেপ্তার এবং দল থেকে বহিষ্কারের দাবি জানান। তবে অভিযুক্ত বিএনপি নেতা মোতালেব হোসেন চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ বিষয়ে পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, তার চাঁদাবাজির বিষয়ে অভিযোগ শুনেছি। ঘটনার সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। গ্রুপিং রাজনীতির কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে আমরা শুনেছিলাম সে চিকিৎসার জন্য ব্যবসায়ীর কাছ থেকে অর্থ সহযোগিতা চেয়েছিল।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, মোতালেব হোসেনের বিরুদ্ধে জিডি হয়েছে। সেটা তদন্ত সাপেক্ষে আইনগত প্রক্রিয়ায় এগুচ্ছে। তবে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

