বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি পাবনা জেলা শাখার উদ্দ্যেগে সমিতির জেলা কার্যালয়ে গতকাল সোমবার সকালে সমিতির সহ সভাপতি তৌহিদুজ্জামান এর সভাপতিত্বে সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ প্রামানিক বাচ্চু। অতিথি ছিলেন পাবনা জেলার সহকারি কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা ফজলে রাব্বি, বিভাগীয় রাজস্ব কমকর্তা কাজী হাবিবুল্লাহ, বিভাগীয় রাজস্ব কর্মকর্তা বিল্লাল হোসেন। অতিথিবৃন্দ বলেন, মূল্য সংযোজন কর যে সব ব্যবসায়িদের এখনও নিবন্ধন করেন নাই তারা অতিসত্বর নিবন্ধন করার জন্য সমিতির নেতৃবৃন্দকে আহ্বান জানান। এরপর বিগত জেলা রেস্তোরা মালিক সমিতির মেয়াদ শেষ হওয়ায় কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় কমিটি বিলুপ্তি ঘোষণা করেন। এরাপরে সকলের সর্বসম্মতিক্রমে আবু ইসহাক শামীমকে আহবায়ক এবং সাজ্জাদ প্রামানিক বাচ্চুকে সদস্য সচিব করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ন আহবায়কবৃন্দ হলেন মো. তৌহিদুজ্জামান, মাসুদ রানা খোকন, অনুপ কুমার ঘোষ, রাশেদুল ইসলাম, যুগ্ন সদস্য সচিব দুজন হলেন শ্যামল কুমার ঘোষ ও বরকত আলী মিয়া। অতিথিবৃন্দ বলেন, মূল্য সংযোজন কর যে সব ব্যবসায়িদের এখনও নিবন্ধন করেন নাই তারা অতিসত্বর নিবন্ধন করার জন্য সমিতির নেতৃবৃন্দকে আহ্বান জানান। এছাড়াও সদস্য সংখ্যা ১৭ জন মোট ২৫ সদস্য বিশিষ্ট কমিটি সর্ব সম্মতিক্রমে গৃহিত হয়। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
