স্টাফ রিপোর্টার : দেশের মানসিক রোগীদের জন্য দেশের একমাত্র বিশেষায়িত হাসপাতাল ” পাবনা মানসিক হাসপাতালটির মান উন্নয়নে বর্তমান সরকার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাসপাতালটি বর্তমান শয্যা সংখ্যা ৫০০ টি শয্যা ১ হাজারে বৃদ্ধি করা ও অভিজ্ঞ চিকিৎসক নিয়োগসহ হাসপাতালটির মান উন্নয়নের জন্য একটি বৃহত্তর প্রকল্প গ্রহন করা হয়েছে , যেটি আগামী একনেকে উপস্থাপন করা হবে। গতকাল শনিবার দুপুরে পাবনা মানসিক হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান এ কথা বলেন। পরিদর্শন কালে সচিব হাসপাতালটির বর্হি বিভাগ দ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়ে বলেন , মুল ভবন থেকে এত দূরে বর্হি বিভাগ হওয়াতে দুর দুরান্ত থেকে আগত রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে সে কারনে বহি: বিভাগ দ্রুত মুল ভবনে স্থানান্তর করা হবে। এ সময় তার সাথে ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের মহাপরিচালক প্রফেসর ডা: আবু জাফর, বিভাগীয় পরিচালক রাজশাহী ডা: হাবিবুর রহমান, একেএম সোহরাওয়ার্দী তত্বাবধায়ক প্রকৌশলী ( হাসপাতাল) স্বাস্থ্য বিভাগ। পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের নির্মান কাজ পরিদর্শন শেষে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান জানান ৫০০ শয্যা হাসপাতালের নির্মান কাজ আগামী বছর ডিসেম্বরের মধ্যে শেষ হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

