ভাঙ্গুড়া প্রতিনিধি : মাদক সেবনে বাধা দেওয়ায় আকরামুল্লাহ নিশাদ নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে দুই মাদকসেবী। জেলার ভাঙ্গুড়া পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। নিশাদ শহরের মসজিদ পাড়া মহল্লার সাবেক সেনা সদস্য আমিনুল ইসলামের ছেলে। এই ঘটনায় ভাঙ্গুড়ায় থানায় সাধারণ ডায়েরি করেছেন নিশাদের বাবা আমিনুল ইসলাম। জানা যায়, শনিবার রাত আটটার দিকে পৌর শহরের তিন নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়ার আকছেদ আলীর ছেলে মারুফ হোসেন (২০) ও রাসেল রানার ছেলে জিসান (১৯) মহল্লার একটি দোকানে পিছনে মাদক সেবন করছিল। এ সময় বিষয়টি নিশাদের নজরে পড়লে তাদেরকে মাদক সেবনে নিষেধ করে। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই দুই যুবক নিশাদকে মারধর করে। এ সময় নিশাদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসলে ওই দুই যুবক পালিয়ে যায়। পরে নিশাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। এ বিষয়ে নিশাদের বাবা আমিনুল ইসলাম বলেন, মহল্লার অনেক ছেলেরা মাদকে জড়িত। এর মধ্যে মারুফ ও জিসান প্রকাশ্যেই মাদক সেবন করে। তাই তাদেরকে বাধা দেয়ায় আমার ছেলেকে মারধর করেছে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, জিডির বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
