আটঘরিয়া প্রতিনিধি : বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদভা ইউনিয়ন মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী মর্জিনা খাতুন। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা এবং প্রধান বক্তার বক্তব্য দেন সদস্য সচিব মনোয়ার হোসেন আলম। এর উদ্বোধন করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মেহেরুন্নেসা। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আজহার আলী খান, চাঁদভা ইউনিয়ন বিএনপি’র সভাপতি হারুন মোল্লা, শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারন সম্পাদক ময়েজ উদ্দিন প্রমূখ। উক্ত কর্মী সভায় সর্ব সম্মতিক্রমে বিনা খাতুনকে সভাপতি এবং শাহিদা খাতুনকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট চাঁদভা ইউনিয়ন মহিলা দলের কমিটি গঠন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

