নিজস্ব প্রতিনিধি : পাবনার প্রবীণ কবি ও ছড়াকার রীতা আলী বার্ধক্যজনিত রোগে ২১ সেপ্টেম্বর সকালে গোপালপুর মহিলা কলেজ মোড়স্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে……রাজেউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি চিরকুমারী ছিলেন। ১৯৪৮ সালের ১০ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। পিতা : মৃত গওহর আলী, মাতা : গীতা আলী। শিক্ষা জীবন থেকেই নিভৃতে তিনি সাহিত্য চর্চা করতেন। অত্যন্ত সহজ-সরল ভাষায় সমাজ জীবনের বিভিন্ন ঘটনাকে তিনি সাহিত্যের মাঝে তুলে ধরেন। ভারত ও বাংলাদেশের লেখকদের সমন্বয়ে প্রকাশিত বেশ কয়েকটি যৌথ গ্রন্থে তাঁর লেখা কবিতা, প্রবন্ধ ও গল্প স্থান পেয়েছে। তিনি বাংলাদেশ কবিতা সংসদ, পাবনার জীবন সদস্য, উত্তর বাঙলা সংস্কৃতি পরিষদ, কেন্দ্রীয় কার্যালয়, পাবনার সম্মানিত সদস্যা এবং মহিয়সী সাহিত্য ও পাঠচক্রের সদস্য ছিলেন। কয়েকটি সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ করে প্রতিভাবান লেখকদের সান্নিধ্য পেয়েছেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ৭টি। বাংলাদেশ ও ভারতের নির্বাচিত কবিদের সমন্বয়ে ‘মেঘের মাদল বাজে’ শিরোনামে একটি যৌথকাব্যগ্রন্থ মানিক মজুমদারের সাথে যৌথভাবে সম্পাদনা করেছিলেন। আত্মপ্রচার বিমুখ প্রতিভা। সৃষ্টিতেই আনন্দ খুঁজেন। তাঁর লেখায় ছিলো জীবন বোধের আয়নায় দেখা মানুষ ও মানবিক কষ্ট-আনন্দের প্রতিবিম্ব। নামাজে জানাজা শেষে তাকে আরিফপুর সদর গোরস্থানে তাঁর পিতামাতার কবরের কাছে দাফন করা হয়েছে। বাংলাদেশ কবিতা সংসদ পরিবার এবং মহিয়সী সাহিত্য ও পাঠচক্রের সদস্যবৃন্দসহ সাংস্কৃতিক কর্মীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করে তার শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

