স্টাফ রিপোর্টার : পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দেয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বেড়া উপজেলার বিক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল রোববার দুপুরে বেড়া উপজেলার কয়েকশ মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় সীমানা পুনর্বহালের দাবিতে নানা শ্লোগান দেন তারা। পরে জেলা প্রশাসক ও নির্বাচন অফিসারের কাছে তারা স্মারকলিপি পেশ করেন। আন্দোলনকারীরা জানান, সাঁথিয়া ও বেড়া উপজেলার আংশিক নিয়ে পাবনা-১ আসন ছিল। সম্প্রতি আসনটি ভেঙে ৩ লাখ ২৩ হাজার ভোটারের সাঁথিয়া উপজেলাকে আলাদা করে পাবনা-১ এবং বেড়া উপজেলাকে পাশর্^বর্তী পাবনা-২ আসনে সুজানগর উপজেলার সাথে যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে ইসি। এ সিন্ধান্ত পুনঃবিবেচনার শান্তিপূর্ণ দাবিতে সাড়া না মেলায় আন্দোলনে নেমেছেন বেড়ার মানুষ। নতুন সংসদীয় সীমানার প্রজ্ঞাপন বাতিল না হওয়া অবধি লাগাতার আন্দোলন চালিয়ে যাবার হুশিয়ারি দেন সংগ্রাম পরিষদের নেতারা। এসময় বেড়া পৌর বিএনপির সভাপতি ও সংগ্রাম কমিটির সভাপতি ফজলুর রহমান ফকির, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক আকসেদ আলী, যুগ্ন সম্পাদক মইনুল হক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন খাজা, বেড়া পৌর যুবদলের আহবায়ক নয়ন আলী প্রমূখ। বিক্ষোভকারীরা বেলা ১২টা থেকে দুপুর একটা পর্যন্ত এই বিক্ষোভ মানববন্ধন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। পরে একটি প্রতিনিধি দল জেলা নির্বাচন অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন। বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, একটি রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে বেড়া থেকে সাঁথিয়াকে আলাদা করা হয়েছে। নির্বাচন কমিশন এলাকার ভৌগোলিক বিষয়ে না দেখে না বুঝে একটি সিদ্ধান্ত দিয়েছেন। বেড়া সাঁথিয়া ভাই ভাই। স্বাধীনতার পর থেকে সকল নির্বাচন একসাথেই হয়ে আসছে। সামাজিকতা, ব্যবসা, রাজনীতি সকল কিছু আমাদের এক। তবে আসন কেন বিন্যাস হবে আলাদা হবে। আমরা এই অন্যায় আসন বিন্যাস মানি না। যতক্ষণ পর্যন্ত পূর্বের ন্যায় আসন ঠিক না হবে আমরা আন্দোলন চালিয়ে যাবো।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

