স্টাফ রিপোর্টার : বনমালী শিল্পকলা কেন্দ্রের মঞ্চে গতকাল সন্ধ্যায় পরিবেশিত হয় সঙ্গীত সন্ধ্যা নাগরিক স্পন্দন-২য় আবর্ত। বনমালীর সার্বিক ব্যবস্থাপনায় ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পৃষ্টপোষকতায় ব্যান্ডের কিছু জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। সম্মেলক পরিবেশনা দিয়ে শুরু হয় অনুষ্ঠান। নানা ব্যান্ডের গান নিয়ে শ্রোতাদেরকে সুরের মুর্চ্ছনায় মুগ্ধ করেন মারুফ, নেহা, নাহিদ, ডী, সুনম, অনিক, মেজবা, ভাবতরঙ্গ, ড্রিম-ফাউভ, স্কেচ, অমিত, রাতিন। ড্রামস্ এ ছিলো ওভারড্রাইভের জোহান। কারিগরি সহযোগিতায় ছিলেন মতিনুর আলম সবুজ, ফিরোজ আলম স্বপন, রুমন, শিরোন, ইসাহক ও আছাদ। অসংখ্য দর্শক এই সঙ্গীতানুষ্ঠান উপভোগ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
