স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক, প্রখ্যাত শ্রমিক নেতা এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াসের দ্রুত আরোগ্য কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পাবনা শহরের চকপৈলানপুরে। গতকাল শুক্রবার বাদ জুম্মা সাবেক ছাত্রদল নেতা, স্থানীয় সমাজসেবক ও উন্নয়ন সংগঠক মো. আহসানুল কবীর হ্যাপীর সার্বিক ব্যবস্থাপনা ও তত্বাবধায়নে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন চকপৈলানপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ¦ মাওলানা মোহাম্মদ সাইফ উদ্দিন। মোনাজাতে শিমুল বিশ^াসকে একজন মানবপ্রেমী শর্তহীন খাদেম উল্লেখ করে সাধারন মানুষের কল্যাণ বিবেচনায় তাকে দ্রুত রোগ থেকে সেফা দান করতে দোয়া করেন মুসুল্লিরা। মাহফিলে স্থানীয় সূধীজনসহ বিভিন্ন শ্রেনী পেশার অসংখ্য মানুষ শরিক হন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
