নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তরের মহা পরিদর্শক কাজী আব্দুল হান্নান পাবনা জেলা রেজিষ্ট্রি অফিস পরিদর্শন করেন এবং জেলার দলিল লেখক ও নকল নবীশদের সাথে মত বিনিময় করেন। এ সময় জেলা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক নুরুল আলম শাহীন তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার উত্তরোত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন। মত বিনিময় সভায় মহা পরিদর্শক কাজী আব্দুল হান্নান তার বক্তব্যে রেজিষ্ট্রি অফিসের বর্তমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। একইসাথে দলিল লেখক ও নকলনবীশদেরকে আরো অধিকতর দায়িত্বের সাথে কাজ করে যাবার আহবান জানান। কোনোভাবেই যেনো জনভোগান্তি না হয় এবং মানুষ যেনো হয়রানীর শিকার না হয় সেটি নিশ্চিত করার জন্য তিনি সকলের প্রতি বীনিতভাবে অনুরোধ জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

