স্টাফ রিপোর্টার : আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও সুন্দর পরিবেশে উদযাপনের লক্ষে আটঘরিয়ায় ড়শলভঠ বৃহস্পতিবার এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আটঘরিয়া থানার ভারপ্র্প্তা কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার, আতাইকুলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুবীর কুমার দত্ত, কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না, আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন আক্তার, চাটমোহর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম আশরাফুল হক, জেলা জামায়াতে নায়েবে আমীর মাও: জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, উপজেল বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, পূজা উদযাপন কমিটির সভাপতি নিরোধ কর্মকার নিরু, সাধারণ সম্পাদক নিখিল কুমার সাহা প্রমুখ। উপজেলার একটি পৌরসভা ও ৫টি ইউনিয়নে এবার ১৫টি পূজ মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সভায় বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবেন্দ আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠভাবে উদযাপনের লক্ষে প্রশাসনসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

