স্টাফ রিপোর্টার : পাবনা সিভিল সার্জন অফিসের সভা কক্ষে পাবনা পৌরসভার উদ্যোগে গতকাল অনুষ্ঠিত হলো আসন্ন টাইফয়েড টিকাদান ক্যা¤েপইন ২০২৫ উপলক্ষ্যে অবহিতকরন সভা। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. খায়রুল কবীর, পাবনা ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন। অনুষ্ঠানে পাবনা পৌরসভার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে টাইফয়েড টিকাদান ক্যা¤েপইন স¤পর্কে সকলকে অবহিত করার পাশাপাশি বিভিন্ন টেকনিকাল দিক তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. এম রাশিদুল বারী এবং ইউনিসেফ এর ডা. রেজাউর রহমান। আগামী ১২ অক্টোবর হতে শুরু করে ১৩ নভেম্বর পর্যন্ত এই ক্যা¤েপইনে চলমান থাকবে। নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এই টিকা নিতে পারবেন। টিকা পেতে জন্ম নিবন্ধনের তথ্য দিয়ে িি.িাধীবঢ়র.মড়া.নফ ওয়েবসাইট হতে রেজিস্ট্রেশন করতে পারবেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

