স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার উদ্যোগে গতকাল সকালে আটঘরিয়া সরকারি কলেজে চত্বরে বৃক্ষ রোপণ করা হয়। এ উপলক্ষে কলেজে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই। গাছ অক্সিজেন দিয়ে মানুষসহ পৃথিবীর সমস্ত প্রাণীকূলকে রক্ষা করে। পাশাপাশি মানুষের ছেড়ে দেয়া ক্ষতিকর কার্বনডাই অক্সাইড শোষণ করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আবার তাকে অক্সিজেন এ রূপান্তরিত করে। গাছ থেকে আমরা ফুল-ফল ও জ¦ালানী পাই। এছাড়া গাছ থেকে মূল্যবান কাঠও পাই, এ কাঠ আমাদের অর্থের যোগান দেয়। সভাপতিত্ব করেন আটঘরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলাল হোসেন। তিনি গল্পের মাধ্যমে কোন্ সময় কোন্ কাজটা করতে হবে, কোন্ কাজের গুরুত্ব কত বেশি, সে বিষয়ে আলোচনা করে বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, বনভূমি, নদী ও জলাশয় দখল ও দূষণ প্রতিরোধ, বৃক্ষরোপণে সবুজায়ন, এই ক্জগুলো যথাযথভাবে করলে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। আর এই কাজগুলো করা দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। অধ্যক্ষ বেলাল হোসেন আরও বলেন, ইসলাম বিভিন্নভাবে বৃক্ষরোপণে উৎসাহিত করেছে। বৃক্ষরোপণ করতে গিয়ে যদি কোন ফল প্রাকৃতিক দূর্যোগে আক্রান্ত হয়, তাহলে তার যথোপযুক্ত প্রাপ্তি বান্দাকে দেওয়া হবে। এ প্রসঙ্গে একটি হাদিসের ব্যখ্যা দিয়ে তিনি বলেন, “যে ব্যক্তি কোন বৃক্ষ রোপন করে আর ফলদার হওয়া পর্যন্ত তার দেখাশুনা ও সংরক্ষণে ধৈর্য্য ধারণ করে, তার প্রতিটি ফলের বিনিময়ে আল্লাহ তাকে সদকার সওয়াব দেবেন। কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক সহকারি অধ্যাপক বাবুল আখতার বলেন, বৃক্ষ পরিবেশ শান্ত ঠান্ডা ও মনোমুগ্ধকর রাখে। বৃক্ষরোপণ,পরিচর্যাকরণ, সংরক্ষণ করা সবারই দায়িত্ব। বৃক্ষ যেমন রোপণ করতে হবে, তেমনি বিনা প্রয়োজনে গাছ না কাটার প্রতিও তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আব্দুল হামিদ খান। তিনি সকলকে পরিবেশ রক্ষায় ও মানুষকে নানামূখী বিপর্যয় থেকে মুক্ত রাখতে নিজ নিজ পরিসর থেকে বৃক্ষ রোপণ এবং পরিচর্যার জন্য বীনিতভাবে অনুরোধ জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

