ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫ এর আন্ত জেলা ভিত্তিক খেলায় নাটোর জেলাকে ২-০ গোলে পরাজিত করে জয় পেয়েছে পাবনা জেলা দল। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার এবং জেলা ফুটবল এসোসিয়েশনের সাবিক সহযোগিতায় গতকাল বুধবার বিকেলে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক, সদস্য শামসুল আলম, মোহাম্মদ আলী জিন্না, সালফি-আল ফাত্তাহ, মাহবুবুর রহমান বাচ্চু ও জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
