জয়নুল আবেদীন রানা : সাঁথিয়ায় মিয়াপুর হাজী জসীম উদ্দিন স্কুল এন্ড কলেজে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা ছাত্রশিবির নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলা ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সাঁথিয়া প্রেসক্লাবের হলরুমে উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ সাফাতুল¬াহ লিখিত বক্তব্যে বলেন , মিয়াপুর স্কুল এন্ড কলেজের যে ঘটনা সম্পর্কে শিক্ষকরা যে তথ্য প্রচার করেছে তা সঠিক নয়। আমাদের কর্মীরা ভাংচুর ও শিক্ষকদের লাঞ্ছিতর ঘটনায় জড়িত নয় যদি কেউ ছাত্র শিবিরের বিরুদ্ধে এধরনের অভিযোগ প্রমান করতে পারে তাহলে তাহলে যেকোন শাস্তি মাথা পেতে নিব। বরং এই ঘটনায় আমাদের শিবির কর্মী আব্দুল মজিদকে শিক্ষকরা নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত ও জখম করেছে। সে বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরের স্কুল কার্যক্রম ও সমাজ সেবা সম্পাদক শিখন মোল¬া, উপজেলা ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক মেশকাত হোসেন, আইন বিভাগের সেক্রেটারি রুহুল আমিন, পৌরসভা ছাত্র শিবিরের সেক্রেটারি নুর নবী, ক্ষেতুপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সোহানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

