সংবাদদাতাঃ পাবনা ইসলামিয়া ডিগ্রী কলেজের ২০২৫-২৬ সেশনের নবাগত ছাত্র-ছাত্রীদের পরিচিতি ও ক্লাস উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৫ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দারুল আমান ট্রাস্টোর সহ-সভাপতি মাওলানা আব্দুর রহীম, দারুল আমান ট্রাস্টের সেত্রেটারী ও কলেজ গভর্নিং বডির সদস্য এবং কলেজের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুস সুবহানের ছেলে নেসার আহমেদ নান্নু, পাবনা ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ ও পাবনা ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা ইকবাল হুসাইন, কলেজের গভর্নিং বডির সদস্য এ্যাডভোকেট হাতেম আলী, আব্দুল গাফফার খান, আশরাফ প্রমানিক, আবু মোর্শেদ বুলবুল, বিশিষ্ট সমাজ সেবক আশরাফুল আলম হেলাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক শরিফুল ইসলাম সুমন। কলেজে এবার ৮ শতাধিক এইসএসসিতে শিক্ষার্থী ভর্তি হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীদের হাতে রজনী গন্ধার ফুল দিয়ে অভিনন্দন জানান হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

