স্টাফ রিপোর্টার : রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বলেছেন, আগামীর বাংলাদেশ তরুনদের। তরুণেরাই পারবে বাংলাদেশকে বিশে^র মাঝে রোল মডেল তৈরী করতে, তোমরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। ভালোভাবে পড়ালেখা করে নিজের মুখকে উজ্জল করবার পাশাপাশি সমাজ ও দেশের জন্য কাজ করে যেতে হবে। নৈতিক মূল্যবোধের চর্চাতে থেকে মানবিক মানুষ হতে হবে। গতকাল সোমবার সকাল ১১টায় সরকারি এডওয়ার্ড কলেজের ২০২৫-২৬ শিক্ষা বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামের কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. তাহমিনা হোসেন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক, শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক লুৎফর রহমান। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহবায়ক সহযোগী অধ্যাপক নুরুল আলম। শুভেচ্ছা বক্তব্য দেয় ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র সানজিদুল ইসলাম, মানবিক বিভাগের ছাত্রী সোনিয়া রহমান মাহি। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সূধীজন উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

