ইমাম গায্যালী গার্লস স্কুল এন্ড কলেজের ২০২৫-২৬ সেশনে ভর্তিকৃত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও অরিয়েন্টেশন ক্লাস গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি আলহাজ¦ আবুল কাশেম। সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান নতুন ছাত্রীদের কলেজের পক্ষ থেকে স্বাগত জানান। অত:পর নতুন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং মানপত্র পাঠ করা হয়। প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন এ বি এম সাইফুল ইসলাম পরিদর্শক জেলা শিক্ষা অফিস, নেছার আহম্মেদ নান্নু ইমাম গায্যালী ট্রাষ্টের সদস্য, সামিউল ইসলাম অভিভাবক সদস্য ও নুরুল ইসলাম ট্রাষ্ট কমিটির সদস্য। অধ্যক্ষ ছাত্রীদের উদ্দেশ্যে তার বক্তব্যে জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন দিক নির্দেশনা ও একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে তৈরী হওয়ার চেষ্টা রাখতে আহবান জানান। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য দেন স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি মোবাশে^রা খাতুন, কলেজ শাখার সিনিয়র প্রভাষক আব্দুল আলিম বিশ^াস, তহমিনা খাতুন, মোশাররফ হোসেন প্রমুখ। ছাত্রীদের মধ্য থেকে বক্তব্য ও বিভিন্ন গান ও কবিতা আবৃত্তি করে সাবা খাতুন, আনিকা, শ্রাবনী, হাবিবা খাতুন, সামিহা ইবনাথ, উর্মী আশাসহ অনেকেই। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন শফিকুল ইসলাম ইংরেজী সহকারী অধ্যাপক ও কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি। সবশেষে ছাত্রীদের শিক্ষা জীবন যেনো সুন্দর হয় এই কামনা করে দোয়া পরিচালনা করেন মোশাররফ হোসেন আরবী সিনিয়র প্রভাষক। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
