আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়ার উপজেলার ঐতিহ্যবাহী রত্নাই নদীতে (সাবডাঙ্গা ঝোলায়) শনিবার বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন পাবনা জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন। উপস্থিত ছিলেন এস আই রিপনসহ স্থানীয় সূধীজন। সভাপতিত্ব করেন প্রবীণ বিএনপি নেতা আবু হানিফ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিএনপি নেতা মতিয়ার রহমান। প্রতিযোগিতা দেখতে রত্নাই নদীর শাখা সাবডাঙ্গা ঝোলার দুইপাড়ের ভিড় জমায় হাজারো মানুষ। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত ভেলা বাইচ প্রতিযোগিতায় চারপাশের বাড়িঘর ও নদীপাড়ে ছিল আনন্দ-উৎসবের আমেজ। উক্ত প্রতিযোগিতার প্রথম দিনে ১২ টি ভেলা অংশ গ্রহণ করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

