নিজস্ব প্রতিনিধি : প্যারালাইসিস হয়ে অসহায় জীবনযাপন করা শহরের মন্ডলপাড়ার আব্দুল বারেককে মালামালসহ একটি দোকান করে দিলেন পাবনা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন। দোকানটি করে দেওয়া হয়েছে জেলা শিল্পকলা একাডেমির সামনে। সাদ্দাম হোসেন জানান, আব্দুল বারেককে আমরা দীর্ঘদিন চাচা বলে ডাকি, আমরা তার সন্তানের মতো। তিনি দীর্ঘদিন প্যারালাইসিস হয়ে পড়ে রয়েছেন, তার পরিবারের অভাব অনটনের গল্প শুনেছি তার মুখ থেকে। এসব জেনে মনটা ব্যাথিত হওয়ায় কথা বলে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী গণমানুষের প্রাণের নেতা এ্যাড. শিমুল বিশ^াসের নির্দেশে আব্দুল বারেককে দোকান করে দেওয়া হয়েছে, একইসাথে তার দোকানে মালামাল কিনে দেওয়া হয়েছে, যাতে করে তিনি কিছুটা চলতে পারেন। সাদ্দাম আরো বলেন, সকলেরই উচিত যার যার ক্ষেত্র থেকে অসহায়দের জন্য এমন কল্যাণমূলক কাজ করে যাওয়া। দোকানটির শুরু হওয়া এই সময়ে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা হাফিজুর রহমান ইসা, জিয়াউল বিশ^াস, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক ইমন হোসেন, সাবেক যুগ্ন আহবায়ক ইনসাফ হোসেন, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য কবির হোসেন, সদস্য রেজাউল করিম পিকু, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আজমল হোসেন রানা, তারেক জিয়া পরিষদের সদস্য সচিব তৌহিদুল আলম শাওন, পরিষদের পৌর শাখার সদস্য সচিব ওমর হোসেন, যুগ্ন আহবায়ক অপু শেখসহ স্থানীয় নেতাকর্মীরা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

