নিজস্ব প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ আসনে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে পৌর ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে ব্যাপক প্রচারণা চালিয়েছে মহিলা দলের নেতাকর্মীরা। একইসাথে তারা সমাবেশ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াসের সালাম পৌছে দিয়ে ধানের শীসকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার আহবান জানিয়েছেন। জেলা মহিলা দলের সাবেক সভাপতি মাহফুজা করিম বিনু ও সাবেক সাংগঠনিক সম্পাদক ফারহানা পারভীনের নেতৃত্বে দিনভর এই কর্মসূচি পালিত হয়। ১৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারন সম্পাদক নিলুফা ইয়াসমিনের সার্বিক তত্বাবধায়নে তিনটি ওয়ার্ডের মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ গ্রহন করেন। প্রচারণা শেষে ছাতিয়ানী বটতলায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা মহিলা দলের সাবেক সভাপতি মাহফুজা করিম বিনু ও বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারহানা পারভীন। এছাড়াও সমাবেশে বক্তব্য দেন জেলা কৃষক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি লুৎফর রহমান বাবুল বিশ^াস, পাবনা পৌর বিএনপির সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চু, সাবেক সাধারন সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম লালু, মহিলা দলের নেত্রী নিলুফা ইয়াসমিনসহ মহিলা দলের স্থানীয় নেতৃবৃন্দ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

