স্টাফ রিপোর্টার : পাবনায় গ্রামীণ নারীদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কুঠিপাড়াস্থ মানব কল্যাণী প্রতিষ্ঠান এবি ট্রাষ্টের ব্যবস্থাপনায় ও বসুন্ধরা শুভসংঘের সহযোগিতায় ১ শ জন নারীর কর্মসংস্থানের সেলাই মেশিন বিতরণ করা হয়। গতকাল শনিবার আলহাজ্ব আহেদ আলী বিশ^াস স্কুল এন্ড কলেজে পাবনা সদর উপজেলার বিভিন্ন গ্রামের নারীদের হাতে এ সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এবি ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবুল বিশ^াসের সভাপতিত্বে এবং পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক মিলন, শহীদ সরকারি বুলবুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাহেজ উদ্দিন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, আলহাজ্ব আহেদ আলী বিশ^াস স্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান রয়েল বিশ^াস, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, সূচনা সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠাতা পূর্নিমা ইসলাম, পাবনা পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফ প্রামাণিক। বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াসের ঐকান্তিক প্রচেষ্টায় পৃষ্টপোষক ও উদ্যোক্তাদের এমন আয়োজন সূধীজনের কাছে প্রশংসিত হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

