স্টাফ রিপোর্টার : ৪৮ হাজার ৫ শ টাকার জাল নোট সাদৃশ্য বাংলাদেশী টাকাসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়কের দিকনির্দেশনায় গত ৯ সেপ্টেম্বর বিকালে র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল, সিরাজগঞ্জ জেলার সদর থানার সদানন্দপুর (কড্ডার মোড়) সাকিনস্থ নাটোর হতে ঢাকাগামী মহাসড়কের উত্তর পাশে শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে একটি অভিযান পরিচালনা করে বাংলাদেশী ১ হাজার টাকার নোট ২৯ টি, ৫ শ টাকার নোট ৩১ টি, ২ শ টাকার নোট ২০ টিসহ সর্বমোট ৪৮ হাজার ৫ শ টাকার মোট ৮০ টি জাল নোট সাদৃশ্য বাংলাদেশী টাকা এবং জাল নোট কারবার হতে উপার্জনকৃত বাংলাদেশী ৮ হাজার ৯৯০ টাকার মোট ১০১ টি খাঁটি নোট, ১টি মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেলসহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত ব্যক্তির বিরুদ্ধে ইতোপূর্বে জাল নোট কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। ধৃত ব্যাক্তি সিরাজগঞ্জ সদর থানার শিয়ালকোট ইউপির বড় হামকুড়িয়া গ্রামের মৃত আফের প্রামানিকের ছেলে রঞ্জু আহমেদ (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ আশপাশ এলাকায় জাল টাকার নোট নিজ হেফাজতে রেখে খাঁটি নোট হিসেবে কেনা বেঁচা ও লেনদেন করে আসছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

