নিজস্ব প্রতিনিধি : পাবনা সদরের ১০ টি ইউনিয়নে রোপণের জন্য ইউনিয়ন নেতৃবৃন্দের হাতে ৩ হাজার গাছের চারা তুলে দিয়েছে সদর থানা যুবদলের নেতৃবৃন্দ। গতকাল সকালে কুঠিপাড়াস্থ আলহাজ¦ আহেদ আলী বিশ^াস মানব কল্যাণ ট্রাষ্টের মাঠে ট্রাষ্টের সহযোগিতায় এই গাছের চারা বিতরণ করেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারন সম্পাদক ও পাবনা জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা। তিনি তার বক্তব্যে নিজ নিজ পরিসর থেকে সাধারন মানুষ ও প্রকৃতির প্রতি মমত্ববোধ নিয়ে কাজ করে যাবার জন্য দলের নেতাকর্মীদেরকে আহবান জানান। গ্রামের প্রতিটি ঘরে ঘরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌছে দিয়ে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করতে এখন থেকেই নির্বাচনী কাজ শুরু করার জন্য তিনি দলের নেতাকর্মীদেরকে অনুরোধ জানান। সদর থানা যুবদলের আহবায়ক ফারুক হোসেন সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ। সদর থানা যুবদলের সদস্য সচিব মিরাজ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, সদর থানার দশটি ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নেতৃবৃন্দের হাতে সুপারি, তালবীজ, মেহগনি, কড়ই, নিমসহ নানা প্রজাতির গাছ বিতরণ করা হয় এবং সকলকে সংশ্লিষ্ট এলাকায় তা রোপণ করতে আহবান জানানো হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

