স্টাফ রিপোর্টার ; টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়া উপজেলার জালালের ঢাল নামক স্থানে অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোর সাড়ে চারটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। থানার উপ-পরিদর্শক (এসআই) চাঁন মিয়া জানান, ধারণা করা হচ্ছে মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময়ে দ্রুতগতির একটি ট্রাক ওই ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় নিশ্চিত করা সম্ভব হযনি বলে পুলিশ জানায়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
