স্টাফ রিপোর্টার : কালের কন্ঠ’র পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহার পিতা পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের মালফিয়া গ্রামের বাসিন্দা পলাশ সাহার (৭৩) জীবনাবসান ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকার শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে ইহলোক ত্যাগ করেছেন। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক প্রবীর সাহা জানান, আজ বুধবার সকালে সুজানগরে নিজ গ্রামের স্থানীয় শ্মশানে তার পিতার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এদিকে সাংবাদিক প্রবীর সাহার পিতার জীবনাবসানে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শিবজিত কুমার নাগ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিফাত রহমান সনম, সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সহ-সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমূখ গভীর শোক জ্ঞাপন করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

