স্টাফ রিপোর্টার : ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে যুবকদের কাছে নিজেকে গ্রহনীয় করে তুলতে সামর্থ্য হয়েছেন ইলিয়াস আহমেদ হিমেল রানা। তিনি পাবনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের বর্তমান কমিটির আহবায়ক। বিএনপির খুবই দুর্দিনে ছাত্রদলের সভাপতির পদে দায়িত্ব গ্রহন করেন তিনি। অনেক কষ্ট আর সংগ্রামের পথ পাড়ি দিতে হয়েছে তাকে দলের একদম ক্রাইসিস সময়ে। পরবর্তিতে হন জেলা যুবদলের সাধারন সম্পাদক। এরপরে জেলা যুবদলের আহবায়কের দায়িত্ব পান। এ তিনটে পদে দায়িত্ব পালনের তার পুরো সময়টুকু ছিলো শুন্যতা, অপূর্ণতা আর অপ্রাপ্তিতে ভরা। এরপরও সংকটকেই বন্ধু বানিয়ে দলকে সুসংগঠিত করবার জন্য ছুটে গেছেন গ্রামে গ্রামে, মিশে থেকেছেন তৃণমূলের নেতাকর্মীসহ সাধারন মানুষের সাথে। শুধু দলের কাজে নয়, দলের কাজের বাইরেে সামাজিকভাবে জনমানুষের কল্যাণের পথে দেখা মিলেছে তার। হিমেল রানা জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বে) পদে মনোনীত হন। পাবনা শহরের আতাইকুলা সড়কের বাংলাদেশ ঈদগাহ মাঠ সংলগ্ন বাসিন্দা মরহুম মমতাজ উদ্দিনের ছেলে অত্যন্ত সদালাপী ও বিনয়ী হিমেল রানা নানা সময়ে নানা ধরনের কর্মসূচি গ্রহন করে নিজের এলাকার সকল বয়সী মানুষদের কাছে নিজেকে প্রিয়ভাজন করে তুলেছেন। নিজের ও আশেপাশের তরুন যুবকদের নিয়ে আয়োজন করেছেন ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন খেলা। এসব ছেলেদের তিনি সামাজিক অবক্ষয় থেকে দুরে থেকে ক্রীড়াক্ষেত্রে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করেছেন। নানা প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে ছুটে গেছেন ছাত্রদল যুবদলের নেতাকর্মীদের সাথে নিয়ে, চেষ্টার সবটুকু ঢেলে দিয়েছেন অসহায়দের কিছুটা সময়ের জন্য হলেও ভালো রাখতে। ২০১৬ সালের বিশ^ পরিবেশ দিবসে পাবনা জেলা প্রশাসন আয়োজিত র্যালীতে অংশ গ্রহনের মধ্য দিয়ে তারই নেতৃত্বে আত্মপ্রকাশ করে পিপীলিকা নামের একটি সামাজিক সংগঠন। তিনি ছিলেন প্রতিষ্ঠাতা আর দলনেতা হিসেবে কাজ করেন আকাশ ইসলাম নামের আরেক যুবক। এই পিপীলিকার সাথে কাজ করে চলেছেন মাসুদ রানা, সবুজ, সায়মা, কমল শেখ টিটু, পিপুল, রুবেল, আতিক, সাইফ, অনিক, সবুজ, উৎস, পাপ্পু, বাপ্পি, সন্ধান, অপুসহ শতাধিক সদস্য। ফুল পবিত্রতার প্রতীক, সেই পবিত্রতার সৌন্দর্য্যকে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সকলের পারস্পরিক সৌহার্দ্যতা বৃদ্ধির লক্ষ্যে শহরময় পিপীলিকার উদ্যোগে রোপন করা হয় নানান জাতের ফুলগাছ। শহরের চারপাশে ফুলের সৌরভ ছড়িয়ে ও দৃষ্টিনন্দন করে তুললে তা মানুষের মাঝেও সৃষ্টি করবে আনন্দের বারতা, অস্থির মানুষকে একমাত্র প্রশান্তি এনে দিতে পারে ফুল আর ফুলের বাগান। পিপীলিকা প্রতিষ্ঠা হবার পরে গেলো ৯ বছরে শিক্ষার্থীসহ নানা শ্রেনীর মানুষের মাঝে ১৫ হাজার ফুলের চারা বিতরণ করেছে। শহরের নানা স্থানে রোপণ করেছে ৬ হাজার দেশী বিদেশী ফুলের গাছ। পিপীলিকা আহবান করেছে কারো বাড়ির আশেপাশে যদি পুকুর- ডোবার পাড়, রাস্তার ধার, পরিত্যক্ত খোলা জায়গা ফুল গাছ রোপনের উপযোগী মনে করলে কেউ পিপীলিকার সাথে যোগাযোগ করলে সংগঠনের টিম বিনা খরচে মানানসই ফুল গাছ রোপন করবে। একই সালে তিনি বয়স্কদের শারিরিক ফিটনেসের দিকে লক্ষ্য রেখে বয়সীদের সাথে নিয়ে গড়ে তোলেন বাংলাদেশ ঈদগাহ ফিটনেস ক্লাব ও প্রভাতকালীন শরীর চর্চা কেন্দ্র। যা বয়ষ্কদের আনন্দময় করে তোলার পাশাপাশি সামাকিভাবে গ্রহনীয় হয় তার এই উদ্যোগ। এসব বিষয় নিয়ে কথা বললে হিমেল রানা বলেন, ভালো কাজ করলে মন ভালো থাকে। মানুষের ও প্রকৃতির খেদমত করলে একটা আত্মিক প্রশান্তি পাওয়া যায় যেটি আসলে অন্য আর কোনো উপায়ে পাওয়ার সুযোগ নেই। আলো আর ভালোর সাথে থাকলে মানুষও ভালোবাসে। গাছ রোপনসহ পিপীলিকার নানামুখী কাজ ইতোমধ্যেই মানুষের কাছে প্রশংসিত হয়েছে। আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই, সকলে নিজ নিজ পরিসর থেকে এমন কাজ করলে পাবনা শহর এক সময়ে দৃষ্টিনন্দন হবে। আমাদের শহর আমরাই যত্ন করে সুন্দর রাখবো এটা আমাদের নৈতিক দায়িত্ববোধ ও দায়বদ্ধতা। তিনি সকলকে মানুষ ও প্রকৃতির কল্যাণে কাজ করে যাবার জন্য বীনিতভাবে অনুরোধ জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

