মাসুদ রানা : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার উদ্যোগে আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের বেরুয়ান থেকে দেবোত্তর পর্যন্ত তিন কিলোমিটার পাকা সড়কের দুই পাশে গতকাল বুধবার ১১ শত তালের বীজ রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা বাপার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ। তালগাছ বজ্রপাত রোধ করে এমন ধারনার উপর পাবনা জেলা বাপার এই উদ্যোগ। এ সময় আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি ও সাপ্তাহিক দেশ বিবরণ পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আব্দুস সাত্তার মিয়া, জেলা বাপার নেতা আলহাজ্ব নজরুল ইসলাম, আটঘরিয়া কর্মী নূর মোহাম্মদ, দেবোত্তর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, সহকারী অধ্যাপক মুস্তাফিজুর রহমান মাসুম, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাতাব উদ্দিন প্রমূখ। বেরুয়ান এর পশ্চিমপ্রান্ত মাজপাড়া ঢাল থেকে গত দুইদিন যাবত এই তালের বীজ রোপন শুরু করা হয়েছে বলে বাপার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ জানান। বেরুয়ান অংশে তাল-বিজ রোপনের সময় স্থানীয় জনগণ ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

